আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৭, ২০২২, ২:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরে জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন বিজয়ী!

ময়মনসিংহ জেলা পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য পদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান হাতি প্রতীকে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির তালা প্রতীকে পেয়েছেন ৪০ভোট। ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপারভাইজার কমল রায়।
উপজেলার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার (১৭ অক্টোবর/২০২২) উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিরতীহীনভাবে ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার জুলফিকার আলী নলকূপ প্রতীকে ৩৯ ভোট ও ছাত্রলীগ নেতা মো. সম্রাট হোসেন শাওন ঘুড়ি প্রতীকে ২ ভোট পান।
জেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী ইউসুফ খান পাঠানের আনারস প্রতীকে ৮৫ ভোট, নুরুল ইসলাম রানার ঘোড়া প্রতীকে ৪১ ভোট, আমিনুল ইসলাম আমিন চশমা প্রতীকে ১৩ ভোট ও মো. হামিদুল ইসলামের মোটর সাইকেল প্রতীকে ৬ ভোট পান। সদস্য মহিলা সদস্য পদে মিসেস আরজুনা কবীরের টেবিল ঘড়ি প্রতীকে ৮৬ ভোট, নাজমুন নাহার মুক্তার ফুটবল প্রতীকে ৫৪ ভোট ও ফারহানা রহমানের দোয়াত-কলম প্রতীকে ৪ ভোট পান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১