আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৫, ২০২২, ৯:০৯ অপরাহ্ণ




হ্যান্ডবলে উপ-অঞ্চলে চ্যাম্পিয়ান গৌরীপুর!

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের আয়োজেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ উপ-অঞ্চলের ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে শনিবার (১৫ অক্টোবর/২০২২) উপ-অঞ্চলে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। ফাইনাল খেলায় জামালপুরকে ৩-১ গোলে হারায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিকুল ইসলাম।
উপ-অঞ্চলে ৬টি জেলার চ্যাম্পিয়ান দল অংশ নেয়। উপ-অঞ্চলের প্রথম খেলায় টাঙ্গাইলকে ৮ গোলে হারায় ময়মনসিংহ জেলা দল কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। সেমিফাইনালে কিশোরগঞ্জকে ৬ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
চ্যাম্পিয়ান দলের খেলায় অংশ নেন সুমী আক্তার, নিলুফা ইয়াছমিন, মো. নাজমিন আক্তার, মাইমুনা আক্তার, মো. সুরমা আক্তার, মোছা. সুরমা আক্তার, মোছা. সুমী আক্তার, ঋতু আক্তার, মোছা. সাথী আক্তার, মোছা. নুপুর আক্তার, সায়মা আক্তার জ্যোতি, মানছুরা আক্তার, মোছা. সুরাইয়া আক্তার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১