ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (১৩ অক্টোবর/২০২২) সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দীক্ষা গ্রহণের মধ্যদিয়ে বিশ^ স্কাউটে যুক্ত হলেন ৩৮০জন স্কাউটার। স্কাউটদের নিয়ে দিনব্যাপী ক্যাম্পিংয়ে সম্মিলিত দীক্ষা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে উপজেলার মাওহা, অচিন্তপুর ও সহনাটী ইউনিয়নের ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। তিনি বলেন, সামাজিক কল্যাণে এবং দেশের উন্নয়ন কর্মকাÐে আত্মশুদ্ধি অত্যন্ত জরুরি। আত্মশুদ্ধি আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় স্কাউটিং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম। সঞ্চালনা করেন সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তানজির আহমেদ রাজিব, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক ও লংক্ষাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুল হাসান খান কামাল, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, খলদবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. আজিজুল হক, নহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক প্রমুখ।