উপচেপড়া ভিড় ঠেলে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে বুধবার (১২ অক্টোবর/২০২২) রেলপথ মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রামের ঘটনাবলী নিয়ে হাজির রেলপথ জাদুঘরে প্রবেশ করে ওরা তিন জন। গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী রিফাহ তাসনিয়া তরী ও কাশফিয়া জাহান তৃপ্তি আর বড় বোন তরীর কোলে করে এসেছে ওর ছোট ভাই তিহান। তৃপ্তি জানায় সে বঙ্গবন্ধু’র হাতে লেখা দেখে খুব ভালো লেগেছে। তরী জানায়, ট্রেনের ভিতরটা অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত। এটা দেখে ভালো লেগেছে। বিশেষ করে বঙ্গবন্ধুর মুজিব কোর্ট, মুক্তিযুদ্ধ ও এদেশের বিজয়ের সাক্ষী হিসাবে আত্মসমর্পণের সেই স্বাক্ষরের মুর্হুতের ছবি আমার মনে থাকবে।