ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর/২০২২) পাছার উচ্চ বিদ্যালয় মাঠে সহনাটী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। কর্মী সমাবেশের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য গোলাম সামদানী খান সুমন, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান ডালাস, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ হিমেল মিয়া প্রমুখ।