আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৮, ২০২২, ৭:১৭ অপরাহ্ণ




গৌরীপুরে শেখ হাসিনা’র জন্মোৎসবে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯বছর পর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৮ সেপ্টেম্বর/২০২২) শেখ হাসিনা-এর জন্মোৎসবে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এটাই নবগঠিত কমিটির প্রথম রাজনৈতিক কর্মসূচী। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। কর্মসূচীতে অংশ নেন উপজেলা আ’লীগের ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, ম. নূরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, আলী আহাম্মদ খান পাঠান সেলভী, আলী আহাম্মদ খান পাঠান সেলভী, রাবেয়া ইসলাম ডলি, আব্দুল মোতালিব বিএসসি, আব্দুল আউয়াল, মাসুদ মিয়া রতন, অজিত মোদক, গোবিন্দ বণিক, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, মইলাকান্দার সাধারণ সম্পাদক সুশান্ত রায়, গৌরীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুকুনুজ্জান প্ললব, অচিন্তপুরের সভাপতি আব্দুর রাজ্জাক, মাওহার সভাপতি সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, সহনাটির সভাপতি রুহিদাস আচার্য্য, বোকাইনগরের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, রামগোপালপুরের সভাপতি মো. জহিরুল ইসলাম মাস্টার, ডৌহাখলার সভাপতি কাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক শহীদুল হক সরকার, ভাংনামারীর সভাপতি সার্জেন্ট (অব.) নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিধলার সাধারণ শাহজাহান প্রমুখ।

উল্লেখ্য যে, এ মাসের ১৪ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এডভোকেট নীলুফার আনজুম পপিকে সভাপতি ও সোমনাথ সাহাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ২০০৩সনের ২৮ সেপ্টেম্বরের পর এটাই প্রথম সম্মেলন। যা ১৯বছর পর অনুষ্ঠিত হলো। দীর্ঘদিন যাবত কমিটি না হওয়ায় দলীয় কোন্দল, উপ-উপগ্রæপের সৃষ্টি হয়। নতুন কমিটি হওয়ায় নবীন-প্রবীণরা উজ্জীবিত হয়ে উঠেছেন। এ কমিটি ঘোষণার পরেই সর্বস্তরের নেতাকর্মীদের ১৫ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি’র কবর জিয়ারত ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং মোনাজাতের আয়োজন করেন। এছাড়াও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের কবর জিয়ারতসহ প্রত্যেকটি কর্মসূচীতে ছিলো নবীন-প্রবীণের সপ্রণোদিত অংশগ্রহণ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১