আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৭, ২০২২, ১১:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।
অপরদিকে গৌরীপুরের প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ফজর আলী, সহসভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ অ্যাসেসিয়েশনের সহসভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, সংগীত নিকেতনের পরিচালক আব্দুল হাই, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, পূজা সরকার, নাসরিন আক্তার, লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত। এখানে রয়েছে মুঘল-সুলতানি আমলের বহু প্রাচীন নিদর্শন ও ইতিহাসখ্যাত ব্যক্তিবর্গের সমাধি। এছাড়াও রয়েছে বীরাঙ্গনা সখিনার সমাধি, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দৃষ্টিনন্দন পিতলের মুর‌্যালসহ বঙ্গবন্ধু চত্বর, দেশের সর্ববৃহৎ উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য। এই স্থাপনাগুলোকে কাজে লাগিয়ে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানানো হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১