আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২২, ৫:৫৩ অপরাহ্ণ




সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ানো হয়েছে। এ নিয়ে রোববার পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব নারগিস মুরশিদা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে ‘পরীক্ষা ফি’ পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি হবে ৬০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা। দশম গ্রেডে আবেদন ফি আগের মতো ৫০০ টাকা রাখা হয়েছে। ১১তম এবং ১২তম গ্রেডেও পরীক্ষা ফি ৩০০ টাকা অপরিবর্তিত রয়েছে। তবে ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১০০ টাকা থেকে দ্বিগুণ অর্থাৎ ২০০ টাকা করা হয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডেও ফি দ্বিগুণ হয়েছে। এই তিন গ্রেডে ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে আগের ‘ফি’ উল্লেখ করা হয়নি। এ ছাড়া ক্যাডার সার্ভিসের ক্ষেত্রে ‘পরীক্ষা ফি’ পুনর্নির্ধারণ করা হয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১