আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২২, ৬:০৫ অপরাহ্ণ




নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার ও বাড়িঘর দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। তিনি দেশে ফিরে নারী ফুটবল দলের যেসব খেলোয়াড়ের ঘর দরকার, তাদের ঘর করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কার বাড়ির প্রয়োজন, সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল (বুধবার) নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য রাঙামাটিতে তার গ্রামের বাড়িতে ঘর নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

রুপনা চাকমা ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষক মনোনীত হন। তার জরাজীর্ণ ঘরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী তার জন্য বাড়ি নির্মাণের নির্দেশ দেন।

পরে আরও একজন নারী ফুটবলার ঘর চাইলে তাদের মধ্যে যার যার ঘর প্রয়োজন, তাদের সবাইকে ঘর করে দেওয়ার নির্দেশনা দেন সরকারপ্রধান।

নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারীদের সাফ শিরোপা অর্জন করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ২৩ গোল করে। টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশ গ্রুপ পর্বে মালদ্বীপ, পাকিস্তান ও ভারতকে হারায়। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে একটি মাত্র গোল করতে সক্ষম হয় রানার্স আপ নেপাল।

গতকাল (বুধবার) দেশে ফেরার পর সাফ চ্যাম্পিয়ন মেয়েদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১