আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১২, ২০২২, ৯:১১ অপরাহ্ণ




গৌরীপুর আ.লীগের সভাপতি-সম্পাদক পদে প্রার্থী অর্ধডজন সাংবাদিক!

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন ৬ জন সাংবাদিক। ১৪ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

সভাপতি পদে লড়ছেন ২ জন সাংবাদিক। তারা হলেন ম. নূরুল ইসলাম ও অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৪ সাংবাদিক। তারা হলেন- শফিকুল ইসলাম মিন্টু, মো. ইকবাল হোসেন জুয়েল, সাদেকুর রহমান সেলিম ও আবু কাউছার চৌধুরী রন্টি।

শহিদ পরিবারের সদস্য হলেন ম. নূরুল ইসলাম। তিনি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করেন অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের প্রধান, জাতীয় শিশু কিশোর সংগঠন চাঁদের হাট গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ছাড়াও একাধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন তিনি। গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও নির্বাচিত হন।

৭১-এর রণাঙ্গনে ঈশ্বরগঞ্জের পলাশকান্দার যুদ্ধে শহিদ হন তার বড়ভাই আনোয়ার হোসেন মঞ্জু। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ম. নূরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনের জন্য সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্ব নিতে চাই।

উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদও সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৮৪ সালে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন শফিকুল ইসলাম মিন্টু। উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালনকালে ৯০-এর আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা সংগঠন বাংলা মঞ্চের আহবায়ক ছিলেন।

গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে ৯ বার নির্বাচিত অশফিকুল ইসলাম মিন্টু। তিনি উপজেলা শিল্পকলা একাডেমির কার্যকরী সদস্য, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গৌরীপুর উপজেলা শাখার সদস্য, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি।

২০১৫ সালে শফিকুল ইসলাম মিন্টু নিজে প্রতিষ্ঠা করেন গৌরীপুর পাবলিক কলেজ ও প্রতিভা মডেল স্কুল। বর্তমানে তিনি কলেজটির অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতিভা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য পেয়েছেন ‘সাংবাদিক সুরেশ কৈরী পদক’। তিনি এবারের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন।

অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেলিম। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ভাষাসৈনিক ডা. এমএ সোবহানের পুত্র। তিনি শৈশব থেকেই মুজিব আদর্শে অনুপ্রাণিত। ছাত্রলীগ ও দলীয় রাজনীতিকে সচল রাখতে সর্বদা সচেষ্ট থাকেন।

গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন জুয়েল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। তিন এ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে শক্তিশালী প্রার্থী।

গৌরীপুর প্রেস ক্লাবের আরেক সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টিও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। এলাকার সামাজিক-মানবিক কার্যক্রমের জন্য ‘এসো গৌরীপুর গড়ি’ সংগঠনের মাধ্যমে উন্নয়ন ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর।###




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১