আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১২, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ




গৌরীপুর স্বজন সমাবেশের ১৯তম জন্মোৎসব

দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯তম জন্মোৎসব উপলক্ষ্যে সোমবার (১২ সেপ্টেম্বর/২০২২) বর্ণিল অনুষ্ঠানের মধ্যদিয়ে ১০দিনব্যাপী কর্মসূচী শুরু হয়েছে।

কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। তিনি বলেন, আজকের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে। এসব রুখে দিয়ে সংস্কৃতিবান্ধব সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সেই সমাজ গড়তে কাজ করছেন স্বজনরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার ক্রীড়াবিদ আব্দুর রউফ মোস্তাকিম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আশিকুর রহমান রাজিব, আছিয়া খাতুন, শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ। পরে স্বজন শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। একইদিনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও বিশেষ অতিথি আব্দুর রউফ মোস্তাকিমের জন্মোৎসবে তাদেরকে উপঢৌকন দিয়ে সংবর্ধিত করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১