আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১১, ২০২২, ১২:৪১ অপরাহ্ণ




গৌরীপুরে ছাত্র ইউনিয়নে সম্মেলন : আলী হোসেন সভাপতি, মোজাম্মেল সাধারণ সম্পাদক

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্র ইউনিয়নের ১৮তম সম্মেলন গেল শনিবার (১০ সেপ্টেম্বর/২০২২) বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত।
‘জেঁকে বসেছে প্রাচীন শকুন-জাগো, জাগো হে তরুণ’ এ ¯েøাগান সম্মেলন শুরুর পরপরেই একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলন উদ্বোধন করেন সিপিবি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।

সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী হোসেন। বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমিটির সাবেক সভাপতি আশজাদুল বোরহান ত্বাসীন, জেলা কমিটির সভাপতি বাহাউদ্দিন শুভ, জেলা কমিটির সাধারণ সম্পাদক গোক‚ল সূত্রধর মানিক, সাংগঠনিক সম্পাদক শিপন হৃদয়, উপজেলা কমিটির সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান ফকির, রিয়াজুল হাসনাত, মাসুদ আলম ভ‚ইয়া মুকুল, আব্দুল লতিফ, ওবায়দুর রহমান, আলী আশরাফ আবীর প্রমুখ।

কাউন্সিলে সর্বসম্মতভাবে আলী হোসেনকে সভাপতি, মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক ও অর্পিতা কবীর এ্যানিকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১