আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৮, ২০২২, ৬:৫১ অপরাহ্ণ




চড়া দামে ও ক্যাশ মেমো ছাড়া গৌরীপুরে সার বিক্রি করা নিষিদ্ধ!

প্রান্তিক কৃষক যেনো ন্যায্য মূল্যে সার পান এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি। রোববার (২৮আগস্ট/২০২২) উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও সভায় সার পাচাররোধে পূর্ণাঙ্গ সঠিক ঠিকানা ব্যতিত সার বিক্রয় এবং ক্যাশ মেমো ছাড়া সার বিক্রি নিষিদ্ধ করা হয়। উপজেলার সার বাহিরে যেন পাচার না হয় এ বিষয়েও সতর্ক করা হয়।

ইউএনও হাসান মারুফ জানান, সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের মনিটরিং কার্যক্রম জোরদার করা জন্য তাগিদ দেয়া হয়েছে। সকল ডিলারদের অনিয়মরোধে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার সভায় সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার ওয়াহেদুল হক, গৌরীপুর বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি হাজী মোক্তার উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সার ডিলার বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, বিএডিসি সার সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১