আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৭, ২০২২, ৯:০৫ অপরাহ্ণ




১৯বছর পর গৌরীপুরে আ’লীগের সম্মেলন ॥ সাধারণ সম্পাদক প্রার্থী সোমনাথ সাহার প্রার্থীতা ঘোষণা

১৯বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সম্মেলন। সম্মেলনকে ঘিরে প্রার্থীদের সরব প্রচার-প্রচারণায় নেমেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় ১৮জন প্রার্থী। সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোমনাথ সাহার নেতৃত্বে শনিবার (২৭ আগস্ট/২০২২) দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে টঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু’র মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সোমনাথ সাহা দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে গৌরীপুরে সুসংগঠিত করতে চাই, চাই জননেত্রী বিশে^র মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে চলমান উন্নয়নকে আরো বেগবান করতে। সংগঠনের আদর্শে এবং আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের যোগ্য আসনে স্থান দিয়ে বঙ্গবন্ধু’র স্বপ্নের বাস্তবায়ন করবো।

কর্মসূচীতে অংশ নেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল হক সরকার, ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সার্জেন্ট মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকিদ হাসনাত দুলন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১