আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৭, ২০২২, ১০:১৩ পূর্বাহ্ণ




কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রক্তাক্ত বিভীষিকাময় ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে ইতিহাসের নৃশংসতম এ হামলার সাথে জড়িত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে রবিবার (২১) আগস্ট দুপুর সাড়ে ১১টায় উপজেলা ছাত্রলীগের ডাকে ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেনের সঞ্চালনায়, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের তৌকির হাসান তমালের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুল, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা মৎস্য জীবী লীগের আহ্বায়ক সেরাজুল ইসলাম সেরা।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাকালে নেতারা ২১ শে আগস্ট বর্বরোচিত হামলায় সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ইতিহাসের নৃশংসতম এ হামলার সাথে জড়িত আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মী সহ সকল সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১