আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৬, ২০২২, ৮:০৪ অপরাহ্ণ




গৌরীপুরে দেশীয় অস্ত্রসহ হিরোইন উদ্ধার, গ্রেফতার-১

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বৃহস্পতিবার (২৫আগস্ট/২০২২) গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের তারাপুর এলাকা থেকে দেশীয় অস্ত্র, ২৬গ্রাম হিরোইনসহ মো. জাহাঙ্গীর আলম (৪৩) কে গ্রেফতার করেছে। তিনি তারাপুর গ্রামের মৃত বরকত আলীর পুত্র। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলার তারাপুর গ্রামে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে মো. জাহাঙ্গীর আলমকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২৬গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করে। তার বসতবাড়ি তল্লাশীর সময় সাড়ে ৩৬ইঞ্চি লম্বা রামদা ও সাড়ে ২৮ইঞ্চি লম্বা ছুরি উদ্ধার করা হয়েছে। এঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১