আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২২, ২০২২, ১১:৫৬ অপরাহ্ণ




ব্যানার ছিনিয়ে নিয়েছে পুলিশ, থামেনি গৌরীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল পন্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে পৌর বিএনপির উদ্যোগে সোমবার (২২আগস্ট/২০২২) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ওয়ার্ডপর্যায়ে সমাবেশ ৪নং ওয়ার্ডের বাসস্টেশন সড়কে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ ব্যারিকেট দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশ করতে চাইলে বিএনপির ব্যানারে কেড়ে নেয় পুলিশ। এরপরেও তারা প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখে। দ্বিতীয় পর্যায়ে শহরের বালুয়াপাড়া মোড়ে আবারও নতুন ব্যানার নিয়ে এসে প্রতিবাদ সমাবেশ করে। ব্যানার কেড়ে নিলেও থামেনি প্রতিবাদ সমাবেশ। শহরের ৩টি স্থানে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট নূরুল হক। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. নুরুজ্জামান সোহেল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হাফেজ মো. আজিজুল হক, এডভোকেট আব্দুস ছোবান সুলতান, এসএম দুলাল, কবির মাহবুবুল আলম সরকার, জাহাঙ্গীর আলম, মো. আব্দুর রহমান, গোলাম কাজীয়াল হায়াত শাহী মুনশী, এডভোকেট রাইসুল ইসলাম, মো. আব্দুল কাদির প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১