আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২২, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ




আসছে জুবায়ের আহমাদ তাশরীফের নতুন নাশিদ ‘রওজার পাশে’

শিগগিরই রিলিজ হতে যাচ্ছে তরুণ ইসলামিক আলোচক ও নাশিদশিল্পী কারি জুবায়ের আহমাদ তাশরীফের নতুন নাশিদ ‘রওজার পাশে’। নাশিদটির অডিও রেকর্ড ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভিডিও রেকর্ডের পালা।

জুবায়ের আহমাদ তাশরীফ জানিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাওয়া এই নাশিদ তিনি নিজেই লিখেছেন। এটা তার প্রথম লেখা নাশিদ। এটি যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা। তাই এর ভিডিও ধারণও হবে নবীজির শহর মদিনাতে।

তাশরীফ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার প্রিয় মানুষ। তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস যেমন রয়েছে, তেমন রয়েছে অসম্ভব ভালোবাসাও। এই নাশিদে নবীজির প্রতি আমার ভালোবাসা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

তিনি বলেন, এর আগেও আমি মদিনা নিয়ে নাশিদ গেয়েছি। বিশেষ করে ‘ও মদিনার মাটি’ শিরোনামের নাশিদটি আমার ফেসবুক পেইজ থেকেই এক কোটির বেশি মানুষ দেখেছে। এই নাশিদের জন্য মানুষের অনেক ভালোবাসাও পেয়েছি। এবার নবীজির শানে গাবো আমার নিজের লেখা নাশিদ ‘রওজার পাশে’। তাও মদিনায় গিয়ে। অন্যরকম এক অনুভূতি কাজ করছে ভেতরে।

২২ বছর বয়সী কারি জুবায়ের আহমাদ তাশরীফ গাজীপুর শ্রীপুরের ছিটপাড়া গ্রামের মাওলানা হেদায়েতুল্লাহর সন্তান। তাশরীফ জানান, মা-বাবার স্বপ্ন ছিল, আমাকে হাফেজ আলেম বানাবেন। আমি তাদের স্বপ্ন পূরণের পথেই এগিয়ে চলছি।

জুবায়ের আহমাদ তাশরীফ পড়াশোনার পাশাপাশি ঢাকা তুরাগের মুহাম্মদিয়া জামে মসজিদে জুমার নামাজ পড়ান এবং সারাদেশে ওয়াজ মাহফিল করেন।

কণিষ্ঠ ইসলামিক আলোচক হিসাবে মানুষের বাড়তি ভালোবাসা পান বলে জানিয়েছেন কারি জুবায়ের আহমাদ তাশরীফ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১