আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২১, ২০২২, ১০:৫৮ অপরাহ্ণ




গৌরীপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রোববার (২১ আগস্ট/২০২২) স্বজন সমাবেশ কার্যালয়ে কবিতা আবৃত্তি, হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি পাক্ষিক সুবর্ণবাংলার সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। ‘সংকোচের বিহবলতা নিজেরই অপমান’ দলীয় সংগীত মধ্য দিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়।
স্বজন শিল্পী সুস্মিতা রাণী দাসের কন্ঠে আমরা সবাই রাজা, সুপ্রিয়া সরকার তিথির কন্ঠে আলো আমার আলো ওগো, তৃষা আক্তার লুইজার কন্ঠে আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়া, পৃথা সরকারের কন্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে, শিল্পী অনামিকা সরকারে কন্ঠে মন মোর মেঘের সঙ্গী, শিল্পী গোপা দাসের কন্ঠে ‘তুমি কেমন করো গান করো হে গুণী, আশিকুর রহমান রাজিবের কন্ঠে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, ইসরাত রেখার কন্ঠে আয় তবে সহচরী। কবিতা আবৃত্তিতে সজিব খানের কন্ঠে সোনার তরী, ছড়াকার আজম জহিরুল ইসলাম স্বরচিত কবিতা পাঠ করেন, শামীমা খানম মীনা আবৃত্তি করেন বীর পুরুষ।
বক্তব্য রাখেন ভুটিয়ারকোনো আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, স্বজন শিখা রাণী দে, দিপা রাণী সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, স্বজন শারমীন সুলতানা, শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১