আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৭, ২০২২, ৮:৪৬ অপরাহ্ণ




গৌরীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপিং ও রক্তদানে উদ্বুদ্ধকরণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শোকের মাস আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৭আগস্ট/২০২২) ‘রক্তদিন-জীবন বাঁচান’ স্লোগানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত দিনব্যাপী বিনামূল্যে ৪৭৬জনের ব্লাড গ্রুপিং করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুশ শাকুর। তিনি বলেন, রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরী। এই জরুরী তথ্যটা বিনামূল্যে এ সংগঠন করে দিচ্ছে। তাদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন, রক্তদান ফাউন্ডেশন ও স্বজন সমাবেশ হাজারো মানুষের জীবন বাঁচাতে রক্ত সরবরাহ করছে, তাদের কথায় মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। এ কাজে আমাদের সবার এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. আশিকুর রহমান রাজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম। রক্তদানে উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন ইউসুফ হোসেন, সায়েফ আহমেদ, রমজানুর আহমেদ নাজিম, জাহিদ হাসান লিখন, শাহরিয়ার ইমন পায়েল, আখতারুজ্জামান তৌহিদ, মাহ্জাবিন আক্তার মিলি, পরমা সরকার, মৌসুমী আক্তার রিনি, সুস্মিতা তাহ্সীন শৈলী, ফাহমিদা মারজান জেবা, সানজিদা সুলতানা মীম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১