আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৭, ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ




ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি -জামাত জোট সরকারের শাসনামলে সংগঠিত দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে, কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭) আগস্ট সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি মাঠে এসে সমবেত হয়। এরপর সেখানেই উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবির লেবু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১