আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২২, ৫:২৩ অপরাহ্ণ




বাস-লঞ্চের ভাড়া কত বাড়তে পারে ধারণা দিল সরকার

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর বাস ও লঞ্চে ভাড়া প্রতি কিলোমিটারে কত বাড়তে পারে তার একটি ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ধারণা দেয় মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রতি কিলোমিটারে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৫২ আসনের দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলে দাম প্রতি লিটারে ৩৪ টাকা বাড়ানোর পর প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকার একটু বেশি। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৬ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে বর্তমানে সিটি এলাকায় ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ২ টাকা ১৫ পয়সা। এখন প্রতি কিলোমিটারে ২৮ পয়সা ভাড়া বাড়লে নতুন ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সা। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৩ দশমিক ১৬ শতাংশ।

এদিকে লঞ্চ ভাড়ার বর্তমান হিসাব অনুযায়ী, প্রতি কিলোমিটারে একজন যাত্রীর বর্তমান ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বাড়ানো হলে নতুন ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। অর্থাৎ সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ।

শুক্রবার রাতে হঠাৎ করেই সরকার জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়।

জ্বালানি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ডিজেলের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা এত দিন ৮০ টাকা ছিল। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দাম ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা। অর্থাৎ ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বাড়ল ৩৪ টাকা।

অন্যদিকে পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৩০ টাকা, যা এতদিন ৮৬ টাকা ছিল। অর্থাৎ পেট্রলের দাম প্রতি লিটারে বাড়ল ৪৪ টাকা। আর অকটেনের দাম লিটারপ্রতি ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটার অকটেনের দাম বাড়ল ৪৬ টাকা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১