আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২, ২০২২, ১:১০ অপরাহ্ণ




ড্র করলেই ফাইনাল, জয়ে চোখ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচ শেষে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এককভাবে শীর্ষে রয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়তে হবে। এই ম্যাচে ড্র করলেই শিরোপা লড়াই নিশ্চিত হবে লাল সবুজের। তবে জয়ের ধারাবাহিকতা রাখতে চাইছে পল স্মলির দল। ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪ টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি।

হার কিংবা ড্র নয়, জিতেই সাফের ফাইনালে যেতে চায় বাংলাদেশ। নেপালকে হারিয়েই ফাইনালে খেলতে চাইছেন বাংলাদেশের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। এক ভিডিও বার্তায় গতকাল তিনি বলেন, ‘নেপাল ম্যাচটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কেননা, ম্যাচটির ওপর নির্ভর করছে কারা ফাইনালে যাবে। সবার মনোযোগ সেই ম্যাচের দিকে। গত তিনটা ম্যাচ যেভাবে খেলেছি আমার মনে হয় এখনও সেরাটা দেওয়া বাকি আছে। আমার বিশ্বাস নেপালের বিপক্ষে জিতেই আমরা ফাইনালে যেতে পারবো।’

বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের সহঅধিনায়ক মইনুল ইসলাম বলেন, ‘আমরা ভালো খেলেই ফাইনালে যেতে চাই এবং ফাইনালেও যাতে ভালো খেলতে পারি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১