ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোববার (২৪জুলাই/২০২২) তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুণিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম প্রমুখ। উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, বলেন তিনদিন ব্যাপী কৃষি মেলায় ১২টি স্টল অংশ নিয়েছে।