ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তিকৃত ১৯৭৩ব্যাচের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে শুক্রবার (২২জুলাই/২০২২) অনুষ্ঠিত হলো ‘স্বপ্ন সারথি’ মিলনমেলা। অনুষ্ঠানে শিক্ষকদের সংবর্ধনা, দীর্ঘদিন পর প্রিয় বান্ধবী-সহপাঠীকে পেয়ে জীবনের পরিক্রমায় নাতীদের সঙ্গ করে আসা শিক্ষার্থীরা ফিরে যান কৈশোরে, স্মৃতিচারণে আবেগ-আপ্লুত হয়ে পড়েন তারা, শ্রদ্ধেয় শিক্ষকদের পেয়ে মুর্হূতেই তারা হয়ে উঠেন সেই ছোট্টবেলায় অনু আর তনু, কেউ রাখেন তাদের পায়ে হাত, কেউ শিক্ষককে জরিয়ে ধরেন স্মৃতিকাতর সেই দিনগুলো স্মরণে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিলকিস মনোয়ারা। সঞ্চালনা করেন ৭৩’র ব্যাচে ভর্তিকৃত তাহমিনা বেগম ও খালেদা আক্তার। সংবর্ধিত শিক্ষকগণ হলেন সাবেক প্রধান শিক্ষক বিলকিস মনোয়ারা, মো. আব্দুর রশিদ, মো. নীল মিয়া, নিয়তি রানী, জাহানারা বেগম, আক্তার নেজারুন্নেছা, মোস্তারী বেগম, রেহেনা বেগম, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, চিত্রা ভট্টাচার্য্য।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি লে. কর্ণেল ড. সাহাব উদ্দিন, শিশির ভট্টাচার্য্য, আব্দুর রশিদ, শফিকুল ইসলাম বাদল, স্মৃতিচারণ করেন খালেদা আক্তার, জিয়াউন্নাহার নাছরিন, উম্মে কুলসুম, জাহানারা বেগম, তাহমিনা খাতুন, দিলরুবা রুবি, মাহবুবা খানম, আল্পনা সরকার, সীমা সরকার, নমিতা চক্রবর্তী চমতা, বাবলি আক্তার, মায়ারানী দাস, বাসন্তী রানী, ফরিদা বেগম, আনজুমানারা বেগম, বেবী আক্তার, আফরোজা বেগম, আল্পনা সরকার, আব্দুল আউয়াল প্রমুখ।