আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
তিলক রায় টুলু || পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জুলাই, ২, ২০২২, ৫:২৪ অপরাহ্ণ




শ্যামগঞ্জে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাভারে শিক্ষক হত্যা, নড়াইলে শিক্ষক নির্যাতন ও নিপীরনের প্রতিবাদে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্যামগঞ্জ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। শনিবার (২ জুলাই) দুপুর ২ ঘটিকার সময় পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিযাউর রহমান ডিগ্রী কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধন কর্মসূচীতে মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে ও নওপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জীবন কুমার পন্ডিত, কবুলেনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, পূর্বধলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ নূরুজ্জামান, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, সিধলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহম্মদ হোসেন, বড়রিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান, পাবই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছলেম উদ্দিন শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাকসুদুল আলম, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক তপন কুমার কর্মকার, সিনিয়র সহকারি শিক্ষক মিজানুর রহমান, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আব্দুল গফুর, শ্যামগঞ্জ উচ্চ বিধ্যালয়ের সহকারি শিক্ষক তাপস ঘোষ, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হাসিনা ইয়াসমিন, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অফিস সহকারি শেখ আব্দুর রশিদ প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকরা বলেন বিভিন্ন সময় শিক্ষকদের উপর হামলা হলেও সঠিক বিচার হয়না। বিভিন্ন অজুহাতে শিক্ষকদের উপর এমন হত্যা ও নির্যাতন মেনে নেওয়া যায়না। একজন ছাত্রের হাতে একজন শিক্ষককে প্রাণ দিতে হলো এর চেয়ে হৃদয বিদারক ঘটনা আর কী হতে পারে? প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যার মাধ্যমে দেশের সকল শিক্ষকদের হত্যা করা হয়েছে।

নড়াইলে শিক্ষক যখন জুতার মালা পড়ানো হয়েছে তা শুধু একজন শিক্ষককে পড়নো হয়নি দেশের সকল শিক্ষককে পড়ানো হয়েছে। মানববন্ধনে শিক্ষক সমাজ শিক্ষক হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তরা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টিও কামনা করছেন।

মানববন্ধন থেকে শিক্ষক সমাজ বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন, প্রস্তাবনা গুলো হলো নিহত শিক্ষকসহ সকল শিক্ষক নির্যাতনকারীদের দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনতে হবে। ইভটিজিং মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। ক্যাম্পাস ও শ্রেণী কক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করতে হবে। ম্যানিজিং কমিটির অপশাসন বন্ধ করতে হবে। মানববন্ধনে পূর্বধলা ও গৌরীপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১