আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২৯, ২০২২, ১১:২২ অপরাহ্ণ




শিক্ষক খুন ও লাঞ্চিত হওয়ার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাভারে আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল সরকার খুন, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার সরকার, গফরগাঁও সরকারি কলেজের প্রভাষক ইমরান হোসেনসহ সারাদেশে শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে ও এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বুধবার (২৯জুন/২০২২) বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে জড়িত সকলকে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
শহরের পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক একেএম মাজহারুল ইসলাম পলাশ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল হক, উদীচী গৌরীপুর শাখা সংসদের সভাপতি ওবায়দুর রহমান, বেসিক লানিং সেন্টারের পরিচালন এইচ টি তোফাজ্জল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজীব, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. ইয়াহিয়া, গৌরীপুর গণপাঠাগারের সহকারী পরিচালক সাংবাদিক আরিফ আহাম্মেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে শিক্ষক হত্যা ও লাঞ্চিত করার প্রতিবাদ জানান বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইসলামাবাদ আলিম মাদরাসার শিক্ষক মো. আলী জামান, মো. ইদ্রিস আলী, মোহাম্মদ আলী, মো. আল মাসুদ, মো. মাহাবুবুল আলম, নিবাস চন্দ্র বর্মন, সোহেল রানা, নহাটা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, কালিখলা বাজার রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম রতন, প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক সমীরণ চন্দ্র দেবনাথ, উপজেলা মানবাধিকার কমিশনের সদস্য শিশির কুমার সরকার, মোস্তাফিজুর রহমান বুরহান, ঈশ^রগঞ্জ সহকারী শিক্ষক সমিতির কাব স্কাউট সম্পাদক শেখ আরিফুল ইসলাম, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি মো. রমজান আলী মুক্তি, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়, শিক্ষার্থী প্রতীক, নিলয় খান, ইয়াছিন আরাফাত, ব্যবসায়ী মো. হারুন মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১