ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২২জুন/২০২২) উপজেলা পরিষদের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর অর্থায়নে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান সুবিধাভোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হক সরকার। হুইল চেয়ার পেয়েছেন পশ্চিম দাপুনিয়ার খায়রুল ইসলাম, মরিচারচরের মো. মোক্তার উদ্দিন, পুনারিয়ার মো. মোখলেছ মিয়া, মোবারকপুরের মো. মঞ্জুরুল হক, বালুয়াপাড়ার মো. ইরাজ আলী, মংলা মিয়া, বীর পশ্চিমপাড়ার মো. বিল্লাল হোসেন, লাঠুরপয়ারের জমিলা খাতুন, মরিচালীর মোছা. মিনারা বেগম, রামগোপালপুরের মো. আবুল হাসেম, সাদিয়া আক্তার, নন্দীগ্রামের সুরুজ আলী, বড়ইবাড়ীর মো. মিলন মিয়া প্রমুখ।