ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৬জুন/২০২২) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সরযুবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাত হোসেন খান, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস প্রমুখ।
অপরদিকে গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, মো. জৈন উদ্দিন, মাহবুবুর রহমান, ফাতেমা আক্তার, বিলকিস আক্তার, মো. ইয়াহিয়া প্রমুখ।