আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ১৪, ২০২২, ৭:২৫ অপরাহ্ণ




গৌরীপুরে বিশ্ব রক্তদাতা দিবসে শোভাযাত্রা ও রক্তদানদের সম্মাননা প্রদান

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪জুন/২০২২) ‘রক্তদিন-জীবন বাঁচান’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে ‘বিনামূল্যে রক্তের গ্রুপিং, রক্তদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা ও সর্বোচ্চ রক্তদাতাগণকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, লাল রঙের রক্তের জন্য একটি জীবনের প্রদীপ যখন নিভতে শুরু করে, তখন আমরা বুঝতে পারি রক্তের কতো প্রয়োজন! স্বেচ্ছায় রক্তদানে দেশে এবার দৃষ্টান্তস্থাপন করেছে সীতাকুন্ড ট্রাজেডি! হাজারো মানুষ রক্ত দেয়ার জন্য ছুটে এসেছেন। দেশের সকল রক্তদাতাগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, গৌরীপুরে স্বজন সমাবেশ ও রক্তদান ফাউন্ডেশন যে কাজের মাধ্যমে দৃষ্টান্তস্থাপন করেছে। এক বছরে প্রায় সাড়ে ৭শ মানুষকে ব্যাগ রক্তদান করেছে। সত্যিই উপজেলা পর্যায়ে আমরা গর্বিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. আশিকুর রহমান রাজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন পাঁপড়ি রক্তদান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তাসাদ্দুল করিম, স্বেচ্ছায় রক্তদাতা শাহারিয়া ইমন, রমজানুর আহমেদ নাজিম, জাহিদ হাসান লিখন, সায়েফ আহমদ, নিলয় খান, রাকিবুল হাসান , মো. মোবারক হোসেন, শান্ত ইসলাম, ইলিয়াস হোসেন, অনিক আহমেদ, আশরাফুল ইসলাম, রাজন আহমেদ, মাসুদ করিম, সৈয়দ মেহেদী হাসান তিতুমীর, রিদওয়ানুল হাসান ফাহাদ, মোজাম্মেল হক, ইফতেখার খাঁন প্রতিক, সাইদুল ইসলাম প্রমুখ।
সর্বোচ্চ রক্তদানের জন্য সম্মাননা দেয়া হয় গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, মো. মোজাম্মেল হক, মো. আশিকুর রহমান রাজিব, ফরহাদ হোসেন, নিলয় খান, জাহিদ হাসান লিখন, রমজানুর রহমান নাজীম, আশরাফুল আলম, সাইদুল ইসলাম নিপু।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১