আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : জুন, ১৩, ২০২২, ১০:০২ অপরাহ্ণ




গৌরীপুরে দু’টি গার্মেন্টের ৪ হাজার পরিবারকে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তাল্লু স্পিনিং মিলসও ডেল্টা স্পিনার্স মিলসে কর্মরত শ্রমিকদের পবিরার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে রোববার (১২জুন/২০২২) দু’মিলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মো. মাহবুব উল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি এ সময় কোম্পানীর নারী শ্রমিকদের কর্মস্থল ও স্বাস্থ্য ঝুঁকি এবং উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন। তিনি জানান, দু’টি মিলসে কর্মরত প্রায় ৪হাজার শ্রমিককে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা পদ্ধতি সহজিকরণ, মাতৃস্বাস্থ্য সেবা চালু করতে পাথফাইন্ডারের সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা এ সেবা নিশ্চিত করবে।
তাল্লু স্পিনিং মিলসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের ডিরেক্টর ফাইন্যান্স শিরিল সরকার, রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার এ.টি.এম. রফিকুল ইসলাম, তাল্লু স্পিনিং মিলসের এজিএম মহাবুব রহমান, এজিএম (উৎপাদন) রাশেদুজ্জামান, সিনিয়র ইলেকটিক্যাল ব্যাবস্থাপক ইসমাহিল হোসেন, কর্মাশিয়াল ম্যানেজার আলমগীর কবীর, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এছাড়াও কর্মসূচী বাস্তবায়নে অংশ নেন গৌরীপুর সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুন উর রশিদ, বোকাইনগরের আব্দুর রকিব, মইলাকান্দার উদয় কুমার বণিক, অচিন্তপুরের আমানুল্লাহ আমিন, ডৌহাখলার জিয়াউল হাসান, রামগোপালপুরের মুরাদুর রহমান প্রমুখ।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১