ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে কৃষক আবুল কালাম শেখ হত্যাকাণ্ডের ঘটনায় অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শরীফ খন্দকারকে আসামী করার প্রতিবাদে শনিবার (১১জুন/২০২২) উপজেলা সদরের কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ও হত্যকাণ্ডের মামলাটিকে বির্তকিত করার জন্যে একটি ইন্ধনকারী মহল ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রলীগ নেতা শরীফ খন্দকারকে আসামী করা হয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে ৭দিনের মধ্যে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মামলা থেকে শরীফ খন্দকারের নাম প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সুমন, মাওহা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সজীত সরকার সজীব, যুগ্ম আহবায়ক উজ্জ্বল মিয়া, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শান্ত মিয়া, যুগ্ম আহবায়ক মো. বিল্লাল মিয়া, যুগ্ম আহবায়ক ইমন খান, উপজেলা ছাত্রলীগের নেতা নুর মোহাম্মদ, মিন্টু আহমেদ, তামিম রহমান, রাসেল আলম, শাহাদাত হোসেন, ইব্রাহিম মিয়া, জয় আলম, রনি আহমেদ প্রমুখ।
জানা যায়, উপজেলার অচিন্তপুর ইউনিয়নে দু’গ্রামবাসীর সংঘর্ষে গত বৃহস্পতিবার (২জুন/২০২২) খান্দার গ্রামের কৃষক আবুল কালাম শেখ (৬০) নিহত হন। এ ঘটনায় গত রোববার (৫জুন/২০২২) নিহতের ভাতিজা শেখ হালিম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমানসহ ৪৮জনকে আসামী করা হয়। এ মামলার ২২নং ক্রমিকে আসামীর তালিকায় রয়েছে ছাত্রলীগ নেতা শরীফ খন্দকারের নাম।