ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে শুক্রবার (১০ জুন/২০২২) স্বজনদের ঈদ পুর্ণমিলনী ও স্বজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সংবর্ধিত স্বজনদের হাতে ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)।
তিনি বলেন, স্বজন সমাবেশের মানবিক কার্যক্রম সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। গৌরীপুরের প্রত্যেক স্বজন দুর্যোগে, মানুষের বিপর্যয়ে নিজেদেরকে উৎসর্গ করে যাচ্ছেন। তেমনি দৈনিক যুগান্তর প্রতিদিন সকালে নতুনত্ব নিয়ে পাঠকের হাতে পৌঁছে যাচ্ছে, একজন কৃষকের ৯লাখ টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে একটি প্রতিবেদনের কারণে কৃষক রক্ষা পেয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর স্বজন উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারহাট্টা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, টেক্সটাইল ইঞ্জিনিয়ায়ারস অব ময়মনসিংহের সভাপতি প্রকৌশলী সারোয়ার হোসেন রনি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন, ত্রিশাল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, মো. আব্দুল মান্নান, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার রিপা, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক একেএম মাহফুজুল হক, ডৌহাখলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার খাতুন, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, মাহমুদা আক্তার লিপি, হাসনা জাহান, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, আশিকুর রহমান রাজিব।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রকৌশলী সারোয়ার হোসেন রনি স্বজন হিসেবে বরণ, বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় স্বজনের সহসভাপতি আব্দুল মালেককে সংবর্ধনা ও স্বজন সমাবেশের স্বজনদের মধ্যে পুরস্কৃত করা হয় তাসফিয়া জামান রায়না, ঈশান, মৃত্তিকা রহমান মিটি, শ্যামাশ্রী ঘোষ বৃন্দা, ফাতিহা বিনতে মালেক, জাইয়ান, শারলিন, মো. আবু হোরাইরা, আহনাফ রশিদ, মো. সিয়াম আহনাফ, তাহমিন ইসলাম আদিব, মার-ইয়াম বিনতে মালেক নিসা, রুব্যাইয়াত হাসান, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, ফাহিম শাহরিয়ার জয়, মো. সাদমান সাইফ রাব্বি, অনিন্দ্য সরকার, পল্লব চন্দ্র সরকার, হালিমাতুস সাদিয়া, নুরে তাসফিয়া ইসলাম, অমিত সরকার, সাদিয়া জামান রাইসা, তাইয়্যেবা জামান রায়না।