ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুর ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (০৯জুন/২০২২) সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, আমাদেরকে নজরুলের সাহিত্য চর্চা ও তার জীবনের সঙ্গে নবপ্রজন্মকে পরিচয় করে দিতে হবে। বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, স্বজন শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ। সংগীত পরিবেশন করেন গোপা দাস, অনামিকা সরকার, পৃথা সরকার, আশিকুর রহমান রাজিব, কবিতা আবৃত্তি করেন লুৎফা রূপা, রুবাইয়াত হাসান, ওয়াকিয়া তাবাসসুম তরিকা, শামীমা খানম মীনা, শ্যামল মিয়া।