ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৭জুন/২০২২) উপজেলা পরিষদ পাবলিক হলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নির্বাচনী দায়িত্ব পালন, রেললাইন পাহাড়া, মাঠ পর্যায়ে গতিশীলতা, সার্বক্ষনিক সমন্বয়, দুর্যোগ মোকাবেলা, করোনাকালীন দুর্যোগে মানবিক কার্যক্রমের জন্য ৩০জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রদান ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ আনসার ও ভিডিপির জেলা কমাড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গৌরীপুর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ বাবলু মিয়া, উপজেলা আনসার ও ভিডিপির অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল। আনসার-ভিডিপি’র কার্যক্রমকে আরো বেগবান করার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের ভাতাবৃদ্ধি ও এক ইউনিট রেশন চালু করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন দলনেত্রী শিউলী রেখা, হাবিবুর রহমান জনি, শামছুজ্জামান আরিফ।

পুরস্কারপ্রাপ্তরা হলেন সিধলার প্লাটুন কমান্ডার আবু তাহের, বোকাইনগরের আব্দুল কুদ্দুস, পৌরসভার দলনেতা ওয়ালী উল্লাহ রুবেল, মো. আক্কাস আলী, শিউলী রেখা, নাসরিন সুলতানা, মোস্তাফিজুর রহমান, আজিম উদ্দিন, হাফিজ উদ্দিন, নাজিম উদ্দিন, শহিদুল্লাহ, শফিকুর রহমান, নাদিরা সুলতানা, মকবুল হোসেন, ফেরদৌস মিয়া, আজিজুল ইসলাম, জুলফিকার, সালেহা আক্তার, শামসুজ্জামান আরিফ, আশরাফুল আলম, মমতাজ আক্তার, তোফায়েল আলম, ইসহাক মিয়া, আল আমিন, হাশেম মিয়া, সোহেল রানা, হুমায়ুন কবীর, এমদাদুল হক, জাহাঙ্গীর আলম, সবুজ নাহার।