ময়মনসিংহের গৌরীপুরে ঝড়ে ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সোমবার (৬জুন/২০২২) উপজেলা পরিষদের উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানপ্রধানগণের হাতে ঢেউটিন তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, আওয়ামী লীগ নেতা মো. নুর আলী প্রমুখ।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কিসমত বড়ভাগ বায়তুল আমান জামে মসজিদ, বেতান্দর উচ্চ বিদ্যারয় জামে মসজিদ, বাদেরা জামে মসজিদ, তেলিহাটি আতকাপাড়া জামে মসজিদ, নাহড়া পূর্বপাড়া জামে মসজিদ, বৃ-বড়ভাগ পুরাতন জামে মসজিদ, বেতান্দর দারুল উলুম আদর্শ হাফিজিয়া ও কওমী মহিলা মাদরাসা, হাসেমিয়া তাহফিজুল কোরআন মাদরাসা, বাংলাবাজার মাদরাসা, স্বল্প পশ্চিমপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, কাকুরীয়াকান্দা ইশারায়াতুল কুরআন নুরানী মাদরাসা, শ্রীশ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ মন্দির, খেলার আলগী বায়তুলফালা জামে মসজিদ, ভোলার আলগী আল জান্নাত মহিলা মাদরাসা, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জামে মসজিদ, বোকাইনগর শাহী মসজিদ, পূর্ব কোনাপাড়া বায়তুন নুর হাফেজিয়া মাদরাসা, বায়ড়াউড়া নূরানী হাফেজিয়া মাদরাসা, কুমড়ী এম.টি.সি মডেল স্কুল, ভুটিয়ারকোনা সাধারণ পাঠাগার, হযরত শাহ উমর আলী (রা.) ফকিরের মাজার, ভোলার আলগী উত্তরপাড়া নূরানী জাামে মসজিদ।