আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ৫, ২০২২, ৭:০২ অপরাহ্ণ




এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেলেন ১১,৭৬৯ শিক্ষক

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে ১১ হাজার ৭৬৯ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি ও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষক নিয়োগের এই ফল প্রকাশ করা হয়েছে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলে দেখা যায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এর আওতায় ১৫ হাজার ১৬৩টি শূন্য পদে নিয়োগ সুপারিশের জন্য এবং ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশের পর যেসব পদে কেউ যোগদান করেনি বা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করেনি এমন ৩ হাজার ৭৮১টি পদে প্রার্থী নির্বাচন করা হয়েছে।
এনটিআরসিএর তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যেসব পদে কেউ আবেদন করেনি এমন ১৫ হাজার ১৬৩ টি শূন্য পদে নিয়োগ সুপারিশের ফলে গত ৬ ফেব্রুয়ারি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন পাওয়া যায়। এই আবেদনসমূহ টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফ্‌টওয়্যারের মাধ্যমে মেধা ও চাহিদা অনুযায়ী যাচাই-বাছাই করা হয়।
এতে দেখা যায়, মোট ৮ হাজার ৩৫৯ জনের আবেদন পাওয়া গেছে। তার মধ্য থেকে মেধা ও চাহিদার ভিত্তিতে ৪ হাজার ৭৫২ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীদের পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ করা হবে।
নির্বাচিত চার হাজার ৭৫২ প্রার্থীর মধ্যে এমপিও পদে ৪১৮৫ এবং নন-এমপিও পদে ৫৬৭ জন নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পদ ২৫০৪টি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় পদ ২২৪৮টি।
একই সাথে এনটিআরসির ৩য় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্বাচিত ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর মধ্যে নিয়োগ সুপারিশের পর যেসব পদে কোনো প্রার্থী যোগদান করেনি অথবা পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করেনি এমন ৭ হাজার ১৭ টি পদে বিধি এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে দ্বিতীয় মেধাবীকে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত ৭ হাজার ১৭ জন প্রার্থীর মধ্যে এমপিও পদ ৬২০৫টি এবং ননএমপিও পদ ৮১২টি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পদ ৪ হাজার ৫৩৯টি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় পদ ২ হাজার ৪৭৮টি। এ সকল নির্বাচিত প্রার্থীদেরও পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ করা হবে।
নিয়োগ সুপারিশের ফলে এনটিআরসিএ থেকে গত ৩০ মার্চ ২০২১ তারিখে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৫৪ হাজার ৩০৪ টি শূন্য পদের মধ্যে ৩৮ হাজার ২৮৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। ১৫ হাজার ১৬৩টি পদে কোনো আবেদন না পাওয়ায় প্রার্থী নির্বাচন করা সম্ভব হয়নি।
নির্বাচিত প্রার্থীদের পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রার্থীর কাছ থেকে প্রাক-নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাই সংক্রান্ত ভি আর ফরম সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে মোট ৩৪ হাজার ৭৩ জন প্রার্থী ভি আর ফরম প্রেরণ করেন।
গত ২০ জানুয়ারি উল্লিখিত নির্বাচিত ৩৪ হাজার ৭৩জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১