ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে রোববার (৫জুন/২০২২) ‘খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চাই’ স্লোগানে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সুলতান সালাহ উদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলটি গৌরীপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অভিনন্দন মিছিল শেষে সিনেমা হল সড়কে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান মাফুজ, সহসাধারণ সম্পাদক এএফ এম শহীদুল্লাহ, যুবদল নেতা মিন্টু সরকার, মোস্তফা কামাল, সুলতান উদ্দিন, তাওহিদুল ইসলাম, খায়রুল ইসলাম, আলম মিয়া, হারুন মিয়া, আনারুল ইসলাম, মতি মিয়া, আফজাল হোসেন, সাগর মিয়া, আকাশ, আরিয়ান ইসলাম, বাবু মিয়া প্রমুখ।