আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৪, ২০২২, ৫:৩০ অপরাহ্ণ




গৌরীপুরে জাতীয় চা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গাছের চারা বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরের হারুন টি হাউজের শনিবার (৪জুন/২০২২) জাতীয় চা দিবস উপলক্ষে ‘চা পানে তৃপ্তি, বৃক্ষরোপনে সমৃদ্ধি’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে সেরা গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও ম্যাগনোলিয়া চা’র পক্ষ থেকে গ্রাহকদের মাঝে ছাতা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, প্রত্যেকটি মানুষকে তার পেশার সঙ্গে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হতে হবে। হারুন সেই কাজ করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে, গ্রাহকদেরকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করছেন, এটা একজন চা বিক্রেতা হিসাবে এটা সত্যিই গর্বের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুন টি হাউজের মালিক মোঃ হারুন মিয়া। তিনি বলেন, ‘মাদক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্ত চা পানে অনেক উপকারিতা আছে। চা ছাড়া আড্ডা জমে না। তেমনি ক্লান্তি দূর করতে এককাপ চায়ের তুলনা হয় না। আর সেই শান্তিময় পৃথিবী ও দেশের জন্য বৃক্ষরোপন প্রয়োজন, জীবনের অক্সিজেনের জন্য বৃক্ষরোপন দরকার। গ্রাহকদেরকে সে বিষয়ে উৎসাহিত করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, কালিখলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংকর ষোষ পিলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, ব্যবসায়ী প্রদীপ ঘোষ, গোলাম কিবরিয়া, উত্তম পাল, তাসাদদুল করিম, প্রমুখ।
প্রসঙ্গত মোঃ হারুন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের সতিষা এলাকায়। পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান দিয়ে পরিবারের হাল ও ছোট বোনের পড়াশোনার খরচ চালান তিনি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে হারুন নিজেও চলতি বছর উন্মুক্ত বিশ^বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। তিনি স্বাধীনতার ৫০বছর উপলক্ষে মুক্তিযোদ্ধাদের ৫০% ছাড়ে চা আপ্যায়নসহ বিভিন্ন ব্যাতিক্রমী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১