ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ও পৌরসভার বিভিন্ন স্কুলে বৃহস্পতিবার (২ জুন/২০২২) ক্ষুদে মন্ত্রী পরিষদ নামে পরিচিত ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় ও স্থানীয় নির্বাচনের আদলে প্রত্যেকটি বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদেরকে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার, প্রিজাডিং অফিসার, পোলিং অফিসার, সাংবাদিক, পুলিশ, পর্যবেক্ষক দায়িত্ব অর্পণ করা হয়।
৪৫নং পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন জানান, নির্বাচনে বিজয়ীরা হলো ইভা আক্তার, মারুফা আক্তার, রাব্বি মিয়া, আবদুল্লাহ হামযা, সোয়াইব ইমরান, সাদিয়া আক্তার, হাফসা আক্তার। আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, নির্বাচনে তাবাসসুম সারা, মো. তামজিদ হোসেন, তামজিদ আব্দুল্লাহ সিনহা, খাদিজা আক্তার, নাফিছা আক্তার, তোফায়েল ইসলাম অন্তর, মো. কাওচার মিয়া বিজয়ী হয়। ইয়ারপুর ইব্রাহিম স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম জানান, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে সৌরভ মিয়া, পুষ্পিকা, মরিয়ম মুমতারিন সারা, অনিক হাসান, ইজাজুল ইসলাম, শাওন মিয়া ও মারিয়া আক্তার বিজয়ী হয়।###