আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ২, ২০২২, ১১:২৩ অপরাহ্ণ




গৌরীপুরে শাহগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত-১, আহত-৪, বাড়িঘরে অগ্নিসংযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে অবস্থিত অচিন্তপুর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার (২জুন/২০২২) সন্ধ্যায় হামলা-ভাংচুর, সংঘর্ষে ৫জন আহত হন। আহতদের মধ্যে ৩জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় খান্দার গ্রামের মৃত জাফর আলীর পুত্র আবুল কালাম (৬০) মারা যান। নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাগলা ও খান্দার গ্রামবাসীর মাঝে প্রায় দু’ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে শাহগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। বাজারে আসা লোকজন দিক-বেদিক ছুটাছুটি করে পালায় এবং বন্ধ হয়ে যায় সকল দোকানপাট। হামলাকারীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে চেয়ারম্যানের সহযোগী মমতাজ উদ্দিন হিরাকে (২৭) উপর্যুপুরি কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় ইউনিয়ন পরিষদের অপর একটি কক্ষে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান আশ্রয় নিলে সেখানে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ ছিলেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার সুবুর মিয়া গাগলা গ্রামের বাসিন্দা কাঠমেস্ত্রী আব্দুর রাশিদের নিকট থেকে ‘খাট’ কিনেন। কাঠের দরদামকে কেন্দ্র করে দু’জনের মাঝে গত ৩০ মে হাতাহাতি হয়। সুবুর মেম্বারের লোক নয়নের নেতৃত্বে কয়েকজন গিয়ে কাঠমেন্ত্রী আব্দুর রাশিদকে ১জুন শাসিয়ে আসে। এ নিয়ে মারামারিও হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১জুন) রাতে দু’পক্ষকে নিয়ে অমীমাংসিতভাবে সালিশ শেষ হয়। বৃহস্পতিবার (২জুন/২০২২) দুপুরে জোহরের নামাজের পর সালিশ হওয়ার সময় নির্ধারণ ছিলো। এ সময় প্রচন্ড বৃষ্টি হওয়ায় সালিশ বিলম্ব হয়। পরে সিদ্ধান্ত হয় আছরের নামাজের পর সালিশ অনুষ্ঠিত হবে। এরমধ্যে গাগলা গ্রামের চান মিয়ার পুত্র রাকিবুল ইসলাম (২৮) শাহগঞ্জ বাজারে আসলে খান্দারের লোকজন তাকে ধরে নিয়ে মারধর করে। এরপরেই খান্দার ও গাগলার কতিপয় লোকজন সংঘর্ষ-ধাওয়া, পাল্টা ধাওয়ায় লিপ্ত হন। ইউনিয়ন পরিষদে ইট-পাথর নিক্ষেপ করে ও কুপিয়ে দরজা-জানালা ভাংচুর করে। পরিষদের অফিসকক্ষে ঢুকে গাগলা গ্রামের মমতাজ উদ্দিন হিরাকে কুপিয়ে পুরো অফিস রক্তাক্ত করেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার জানান, সংঘর্ষের ঘটনায় খান্দার গ্রামের মৃত জাফর আলীর পুত্র আবুল কালাম (৬০) নিহত হন। এছাড়াও গাগলা গ্রামের চান মিয়ার পুত্র রাকিবুল ইসলাম (২৮), মহি উদ্দিন বাদশার পুত্র মমতাজ উদ্দিন হিরা (২৭), খান্দারের আব্দুর রাজ্জাকের পুত্র শেখ হালিম (৩৮) ও শাহজাহান (৩০) আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

অপরদিকে মৃত্যুর সংবাদ ছড়িয়ে গেলে খান্দার গ্রামের লোকজন গাগলা গ্রামে এসে বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১