আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৩০, ২০২২, ১২:৪২ অপরাহ্ণ




রেডিও এ্যানাউন্সার ক্লাবে হারুন সভাপতি তুলিন সাধারণ সম্পাদক নির্বাচিত

শনিবার (২৮ মে) সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিনি কনফারেন্স হলে রেডিও এ্যানাউন্সার ক্লাবের (র‌্যাংক) ২৫ সদস্যের প্রথম কার্যনির্বাহী পথচলা শুরু হয়েছে। বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের উপস্থাপকদের অংশগ্রহণে কাউন্সিলের মাধ্যমে রেডিও এ্যানাউন্সার ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হারুন-উর-রশিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তুলিন সরকার।

কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল পরবর্তী হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মো. হারুন-উর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রাফিউল করিম, বিশেষ অতিথি ছিলেন উপ আঞ্চলিক পরিচালক মো. জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন আমন্ত্রিত অতিথি লায়ন মোহাম্মদ এখলাস উদ্দিন খান, কাউছার পারভেজ শাকিল এবং বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রের জ্যেষ্ঠ উপস্থাপক ও নিজস্ব শিল্পী মিয়া মাসুম আহম্মেদ। উপস্থাপক সুদীপ রায় সুমন ও আঁখি আকবর রনির সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপস্থাপক ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতার্কিক মো. আবুল কালাম আজাদ এবং উপস্থাপক তুলিন সরকার।

বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্রের উপস্থাপকদের সংগঠিত করাসহ কর্মশালা আয়োজন, জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোতে সভা-সেমিনার আয়োজন, জনসেতনতা বৃদ্ধি ইত্যাকার বিভিন্ন কার্যাদি ও সৃজনশীল কাজে নিজেদেরকে স¤পৃক্ত করে বাংলাদেশ বেতারের প্রচার-প্রচারণা ও নিজেদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করে অনন্য উচ্চতায় আসীন করার লক্ষ্যে গত ডিসেম্বর-২০২০ এ উপস্থাপক মো. হারুন-উর-রশিদ কে আহ্বায়ক ও সুদীপ রায় সুমনকে সদস্য সচিব করে ১৩ সদস্যের রেডিও এ্যানাউন্সার ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

১ম দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে রেডিও এ্যানাউন্সার ক্লাবের (র‌্যাংক) ২৫ সদস্যের প্রথম কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন সভাপতি মো. হারুন-উর-রশিদ, সহ-সভাপতি সুদ্বীপ রায় সুমন, রুবিয়া খানম রুবি, মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তুলিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের ইবনে কামাল, সাংগঠনিক সম্পাদক হাসনাইন সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুর এলাহী সৌরভ, অর্থ সম্পাদক কামরুল হক ইমরান, সহ অর্থ সম্পাদকঋতু ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত কবির খান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিয়া ইসলাম ভাবনা, সাংস্কৃতিক সম্পাদক ইমরান সাদেক নাহিদ, সহ সাংস্কৃতিক সম্পাদক স্বর্ণা চাকলাদার এ্যানি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মনিরা রহমান ঊর্মি, সহ তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আঁখি আকবর রনি, দপ্তর সম্পাদক নাদিরা জান্নাত রাখি, সহ দপ্তর সম্পাদক অঞ্জন মল্লিক, কার্যনির্বাহী সদস্য- মাকসুদা আক্তার ইতি, মামুন রানা, জিসান মোস্তাসিন মাশুক, খন্দকার নুজহাত তাবসসুম, ইসরাত জাহান সাথী, নাজনীন নাহার ও ফাতেমা তুজ জহুরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১