আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
দৈনিক বাহাদুর || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মে, ২৯, ২০২২, ৫:৫৭ অপরাহ্ণ




কৃষকলীগ নেতার বিরুদ্ধে মসজিদ-মাদরাসার মাঠে দোকান নির্মাণের প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৯ মে/২০২২) মাদরাসা ও মসজিদের মাঠে দোকান নির্মাণের প্রতিবাদে শহরের কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ও মুসুল্লীরা। প্রতিবাদে সমাবেশ মসজিদ কমিটির সভাপতি পদ থেকে ডৌহাখলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন অর রশিদ পবিত্রকে অপসারণ, দোকানঘর নির্মাণ বন্ধের দাবি জানানো হয়।

মাদরাসা কমিটির সভাপতি হারুন অর রশিদ পবিত্র এ প্রতিনিধিকে বলেন, মসজিদের ভিতরে মাদরাসার জমি রয়েছে। মাদরাসা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সিদ্ধান্তক্রমেই দোকানঘর নির্মাণ করা হচ্ছে। প্রশাসন থেকে এখন নিষেধ করায় আপাদত: কাজ বন্ধ রয়েছে।
এদিকে মাদরাসা কমিটি থেকে হারুন অর রশিদ পবিত্রকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নিকট স্মারকলিপি প্রদান করেন। প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন তাঁতকুড়া গ্রামের হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন মাদরাসা ও মসজিদ কমিটির উপদেষ্টা ফজলুল হক সরকার। বক্তব্য রাখেন উপজেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ, মসজিদ কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সরকার, সদস্য কুতুব উদ্দিন, রজব আলী, আইনুল হক, রমজান আলী প্রমুখ।

অপরদিকে মসজিদ ও মাদরাসা কমিটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনিরুজ্জামান মজুমদার। নামপ্রকাশে অনিচ্ছুক মাদরাসা কমিটির এক সদস্য জানান. মসজিদ কমিটিও তো মসজিদের ভিতরে কসমেটিকসের সহ ২টি দোকান দিয়েছে। মসজিদ কমিটির দেয়া স্মারকলিপি ৪০জন এলাকাবাসী স্বাক্ষর করেন। তাদের বক্তব্য মাদরাসার উন্নয়ন হচ্ছে না, উন্নয়ন হচ্ছে মার্কেটের। অথচ মাদরাসার ভিতরে শিক্ষার্থী বৃষ্টি পানির কারণে ঘুমাতে পারছে না, সেই দিকে এ কমিটির নজর নেই। ব্যক্তি স্বার্থে এ দোকান করা হচ্ছে। তা অবিলম্বে বন্ধকরণের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে ফজলুল হক সরকার জানান, মাদরাসা ও মসজিদ কমিটির ধর্মীয় সভা, শিশুদের খেলাধুলা, এলাকার কেউ মারা গেলে এ স্থানটিতে জানাযা এবং দু’টি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তাই এ স্থানটিকে উন্মুক্ত রাখার দাবি জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১