আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : মে, ২৫, ২০২২, ১০:০১ অপরাহ্ণ




তারাকান্দায় বাদী ও স্বাক্ষীর বাড়িতে হামলা নারীসহ আহত-৬

ময়মনসিংহের তারাকান্দায় বাদী ও স্বাক্ষীর বাড়িতে হামলা করে আসামীরা নারীসহ ৬ জনকে ধারালো দেশীয় অস্র দিয়ে কুপিয়ে ও গাঁই মেরে গুরুতর জখম করেছে।
জানা গেছে, বুধবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামের মৃত শামছুূ্দ্দিনের পুত্র আবুল কাশেম স্থানীয় এক দোকান থেকে বাড়িতে ফিরার পথে তার ভাতিজা জুয়েল মিয়ার দায়েরকৃত মামলার জামিনপ্রাপ্ত আসামী মোঃ তোতা মিয়া গং পথরোধ করে মারপিট করে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন আগাইয়া আসিলে তোতা মিয়া গং খুন জখমের জন্য ধাওয়া করে। তখন বাড়িতে আশ্রয় নিলে মোঃ তোতা মিয়াসহ ১২/১৩ জন বাদী জুয়েল মিয়া ও স্বাক্ষী সাইফুল আলম এবং আবু সাইদের বাড়িতে হামলা করে এবং বল্লম দিয়ে গাঁ মারিয়া ও কুপিয়ে নারীসহ ৬ জনকে গুরুতর জখম করে। স্থানীয়রা গুরুতর আহত আবুল কাশেম (৪০),তার স্ত্রী আছমা খাতুন (৩৫),আব্দুল আওয়াল (৩৮),সাইফুল আলম(৩২),চম্পা বেগম(২৬)ও শেফালী আক্তার (১৯)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাদুল্লাপুর গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের পুত্র জুয়েল মিয়া জানান, বিষ প্রয়োগে ফিশারীর মাছ নিধনের অভিযোগে আমি বাদী হয়ে তোতা মিয়া গংদের নামে তারাকান্দা থানা মামলা নং ৭(৫)২০২২ইং দায়ের করি। উক্ত মামলার আসামীরা বিজ্ঞ আদালত থেকে জামিনে আসার পর থেকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়।
মামলা তুলে না নেওয়া আসামী ও তার লোকজন পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে গুরুতর জখম করে।
জখমী আবুল কাশেমের বড় ভাই ও মামলা নং ৭ (৫) ২০২২ এর সাক্ষী আবু সাঈদ জানান, জখমীদের নিয়ে হাসপাতালে চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় এখনো অভিযোগ দায়ের করিনি। চিকিৎসা শেষে থানায় এজাহার দায়ের করিব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১