আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৪, ২০২২, ১১:০৪ অপরাহ্ণ




গৌরীপুরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল স্মরণসভা ও দোয়া মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরের জাতীয় সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন বুধবার (২৫ মে/২০২২) স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ। সঞ্চালনা করবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম।
ক্যাপ্টেন (অব.) মুজিব তার বাবার কর্মস্থল হিসাবে ১৯৪৭ সালের ১লা জানুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। পিতৃ নিবাস ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রাম। তাঁর পিতার নাম মোজাফফর আলী ফকির এবং মাতার নাম সামসুন্নাহার। স্ত্রীর নাম ডা. নাসিমা আনোয়ার। তিনি ৩ কন্যার জনক। ময়মনসিংহ জিলা স্কুল থেকে ম্যাট্টিক, আনন্দ মোহন কলেজে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৬৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৯৬৮-৬৯ এর আইয়ুব বিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ এবং ৭১’র সালে এমবিবিএস ফাইনাল পরীক্ষা রেখে বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ২০০১সালে ১মবার, ২০০৮সনে ১লক্ষ ২হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪সালের ৫ জানুয়ারী নির্বাচনে বিজয়ী হয়ে একাধারে হ্যাট্টিক বিজয় অর্জন করেন।
তিনি নিজগ্রামে বাবার নামে প্রতিষ্ঠা করেন মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। জাতির জনক বঙ্গবন্ধুকে নবপ্রজন্মের নিকট পৌঁছে দিতে নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন বঙ্গবন্ধু চত্বর। বঙ্গবন্ধুর অনুপ্রেরণা যুগান্তকাল প্রজন্মান্তর পৌঁছে দেয়ার লক্ষেই দেশের সর্ববৃহৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য্যও নির্মান করেন কলতাপাড়ায়। তিনি ২০১৬সালের ২ মে তারিখে ইন্তেকাল করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১