আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মে, ২০, ২০২২, ১০:৫১ অপরাহ্ণ




গৌরীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বোকাইনগর ও পৌরসভা!

ময়মনসিহের গৌরীপুরে শনিবার (২১ মে/২০২২) বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা গৌরীপুর পৌরসভা একাদশ বনাম বোকাইনগর ইউনিয়ন পরিষদ একাদশের মাঝে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সেমিফাইনাল খেলায় অচিন্তপুর ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন বোকাইনগর ইউনিয়ন পরিষদ একাদশ। দ্বিতীয় খেলায় ভাংনামারী ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে ২-০ গোলে হারিয়ে গৌরীপুর পৌরসভা একাদশ ফাইনালে উঠে। খেলায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি উপস্থিত থাকবেন। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও হাসান মারুফ জানান, এ টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১১টি দল অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইয়ে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে উপজেলা টিম। যা জেলায় লড়াই করবে।
খেলায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মদ নিকহাত আরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, কাউন্সিলর মো. জিয়াউর রহমান জিয়া, ৩নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, ৬নং বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, ৯নং ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেজামুল হক সরকার প্রমুখ। খেলা পরিচালনা করেন আব্দুর রউফ মোস্তাকীম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১