আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ




গৌরীপুরে ১০হাজার ৭শ ৬০মেট্টিকটন চাল ও ২হাজার ৬৯৩ মেট্টিকটন ধান সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন

খাদ্য অধিপ্তরের অধিনে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৭ মে/২০২২) বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের কৃষক আব্দুর রহিম নিকট থেকে ধান ক্রয় ও সরকার অটো রাইস মিল থেকে চাল ক্রয়ের মধ্যদিয়ে গৌরীপুর খাদ্য গোদামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান, এ বোরো মৌসুমে উপজেলার দুটি গোদামে ৪০ টাকা কেজি দরে ১০হাজার ৭৬০ মেট্টিকটন চাল ও ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৬৯৩ মেট্টিকটন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মদ নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাস, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফদির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মো. হাফিজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ মিলন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, গৌরীপুর খাদ্য গোদামের কর্মকর্তা মুহাম্মদ বাবুল মিয়া, শ্যামগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, বসাক অটো রাইস মিলের শ্যামল বসাক, নিউ চৌধুরী অটো রাইস মিলের আঞ্জুমান আরা, সরকার সুপার অটো রাইস মিলের আলী আকবর আনিছ, তাহসিন অটোমেটিক রাইস মিলের মো. সালাহ উদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুস সাত্তার।

 

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১