ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে সোমবার (০২ মে/২০২২) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজের জামাতে ইমামতি করেন হযরত মাওলানা মো. ইব্রাহিম। মহিলারাও পৃথক জামাতে নামাজ আদায় করেন। সুরেশ্বরের মুরীদান ভক্তগন দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত দেড় শতাধিক মানুষ এ জামাতে অংশ গ্রহণ করেন।
বিশ্ব মুসলিম উম্মার সম্প্রীতি-শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মো. ইব্রাহিম। মোনাজাত শেষে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে শিশুরাও। ভক্তগনের জন্য দরবারের পক্ষ থেকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়।