আজ বুধবার ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩০, ২০২২, ১২:৫০ পূর্বাহ্ণ




মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদের উদ্যোগে ৫শ পরিবার পেলেন ঈদ সামগ্রী ॥

‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মা বলে ডাকি, তিনি আপনাদেরকেও আগলে রেখেছেন, আমাকেও।’ তিনি এই যে বিদ্যালয়ের নতুন ভবন, গ্রামে বিদ্যুৎ, পাকা সড়ক সব তিনি করে দিচ্ছেন। আপনাদের শান্তিতে থাকার জন্যে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। পাঁচওয়াক্ত নামাজ পড়েন, আপনারাও উনার জন্য দোয়া করবেন, বঙ্গবন্ধু ও তার পরিবারে সদস্যদের এবং শাকিল জন্য দোয়া করবেন। আপনারা জানেন এখন আমার মা নেই, বাবা নেই, স্বামীও নেই! মাননীয় প্রধানমন্ত্রী আর আপনারাই আমার আপনজন। ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২৯এপ্রিল/২০২২) প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শাকিলের সহধর্মিণী এডভোকেট নীলুফার আনজুম পপি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৫শ পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
তিনি আরো বলেন, শাকিল থাকলে আপনাদের জন্যে হয়তো আরো কিছু সম্ভব হতো। আমার ব্যক্তিগত সামর্থ্য থেকে আপনাদের সঙ্গে শুধু ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আসছি। তিনি শাকিলের স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে আবেগতাড়িত হয়ে পড়েন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও শাকিলের সহধর্মিণী এডভোকেট নীলুফার আনজুম পপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আবু সিদ্দিক, সাবেক মেম্বার আবুল হাসিম, শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, যুবলীগ নেতা আব্দুর রউফ দুদু প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১