ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার (২৬এপ্রিল/২০২২) মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহামেদ। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল।
বক্তব্য রাখেন কৃষি বিষয়ক সম্পাদক ড. এ. কে. এম আবদুর রফিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সত্যেন দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।